প্লট বরাদ্দের নীতিমালা

  • নির্ধারিত আবেদন পত্র (ছবি সহ) পূরণ করে বুকিং মানিসহ প্লটের জন্য আবেদন করতে হবে।
  • আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্লট বরাদ্দ দেয়া হবে।
  • এককালীন মূল্য পরিশোধের ক্ষেত্রে সম্পূর্ণ টাকা পরিশোধের পর এবং কিস্তির ক্ষেত্রে ডাউন পেমেন্ট পরিশোধের পর আবেদনকারীর সঙ্গে একটি চুক্তিনামা সম্পাদিত হবে।
  • প্লট যথাসময়ে হস্তান্তরের জন্য ক্রেতাকে নির্ধারিত সময়ের মধ্যে কিস্তির টাকা পরিশোধ করতে হবে।
  • সকল পেমেন্ট কোম্পানীর অনুকূলে নগদ/চেক ব্যাংক ড্রাফট/পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
  • বিদেশী অবস্থানরত প্রবাসী ক্রেতাগন সমপরিমান টাকা বৈদেশিক মুদ্রা টিটি ব্যংক ড্রাফটের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন।
  • প্রকল্পে পানি, বিদ্যুত, গ্যাস ইত্যাদির সংযোগ (মেইন লাইন) কোম্পানীর উদ্যোগে সংস্থাগুলোর সহযোগীতায় স্থাপন করা হবে। এ সংক্রান্ত যাবতীয় খরচাদি প্রত্যেক ক্রেতা বহন করবেন। প্রত্যেক ক্রেতা মেইন লাইন হতে স্ব-স্ব প্লটে উপরোক্ত সংযোগ সমুহ নিজ নিজ খরচে স্থাপন করবেন।
  • প্লট বরাদ্দ বাবদ সমুদয় টাকা পরিশোধ সাপেক্ষে উন্নয়ন শেষ হলে এবং প্রতি প্লটের সীমানা নির্ধারণ পূর্বক প্লট হস্তান্তর করা হবে। হস্তান্তরের পরই রেজিষ্ট্রশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
  • রেজিষ্ট্রশন এবং ট্রান্সফারের জন্য দলিলের স্ট্যাম্পে ডিউটি, রেজিষ্ট্রশন ফি, ট্যাক্স, ভ্যাট, ডকুমেন্টেশন চার্জ ও এ সংক্রান্ত অন্যান্য খরচাদি ক্রেতা বহন করবেন।
  • বুকিং এর টাকা প্রদান ও বরাদ্দ প্রাপ্তির পর যদি কোন কারনে আবেদনকারী ক্রয়ে অসম্মত হন এবং বরাদ্দ বাতিল করে প্রদত্ত টাকা ফেরত চান, সেক্ষেত্রে আনুষঙ্গিক খরচ বাবদ ১০% টাকা কর্তন সাপেক্ষে বরাদ্দ গ্রহীতাকে অবশিষ্ট টাকা ফেরত প্রদান করা হবে। তবে শর্ত থাকে যে উক্ত প্লট অন্যত্র বিক্রয় করার ৩ মাস পর পরিশোধ করা হবে। তবে কোন ক্রেতা যদি (কোন প্রকার চার্জ কর্তন ছাড়া) পরিশোধিত সম্পূর্ন অর্থ ফেরত প্রদানের জন্য আবেদন করেন সেক্ষেত্রে উক্ত মূল্য ০১ (এক) বৱসর পর পরিশোধ করা হবে।
Booking Form

Download Booking Form