আমাদের কথা

আমরা মানুষ। আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব।আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে মহান আল্লাহ আমাদের প্রয়োজনীয় সকল উপকরণ সৃষ্ঠি করেছেন সুন্দর এই পৃথিবীতে। কিন্তু আমরা অদক্ষতা,অযোগ্যতা ও অব্যবস্থাপনার কারণে ভাত,কাপড়,বাসস্থান,শিক্ষা ও চিকিৎসার ন্যায় মৌলিক অধিকার হতে বঞ্চিত। সুচিন্তিত পরিকল্পনা ও সুদূর প্রসারী চিন্তা চেতনা সমৃদ্ধ অর্থনৈতিক কাঠামোই পারে আমাদের মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধান করতে। মূলধনের সঠিক যোগানের পাশাপাশি উৎপাদনমূখী কর্মতৎপরতাই দিতে পারে একটি সঠিক কর্মসংস্থান মূলক অর্থনৈতিক অবকাঠামোর নিশ্চয়তা দিতে। এর মাধ্যমে এক দিকে যেমনি ঘুচবে বেকারের বেকারত্ব,অন্যদিকে দেশ হবে অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধ। খুন,রাহাজানি,সন্ত্রাস,ছিনতাই এর মত সামাজিক অপরাধগুলো দূর হয়ে ফিরে আসবে সামাজিক স্থিতিশীলতা। আমাদের মত অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া একটি দেশের কোন নাগরিকের পক্ষে একক ভাবে কোন বৃহৎ কাজ করা অসম্ভব। সেই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজিগুলো যদি কোন মহৎ উদ্দেশ্য সাধনে একত্রিত হয় আর এর সাথে যুক্ত হয় দক্ষতা,অভিজ্ঞতা,যোগ্যতা,মেধা,নিষ্ঠা,সততা ও আমানতদারীতা,তাহলে সেই ক্ষুদ্র মূলধনগুলোই রূপ নিতে পারে বৃহৎ আকারের কোন গর্বিত প্রতিষ্ঠান। আর এই সম্মিলিত প্রচেষ্টাই পারে যে কোন অসম্ভবকে সম্ভব করতে।

তাই কবি বলেছেন-

“ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জল
গড়ে তোলে মহাদেশ সাগর অতল।”

 

আজকের বিশ্ব চলছে পুঁজিবাদের প্রচন্ড দাপট। আর সুদ হচ্ছে পুঁজিবাদের শোষনের নিকৃষ্ট হাতিয়ার। সুদ ব্যবসাকে সংকুচিত করার পাশাপাশি সম্পদকে করে কুক্ষিগত। যা মহান আল্লাহ পবিত্র কোরআনে সুস্পষ্ঠ ভাবে হারাম ঘোষণা করেছেন। তাই, জাতীয় সমবায় নীতিমালার আলোকে ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজিগুলোর সমন্বিত রূপ দেয়া ও সুদমুক্ত ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যবসা পরিচালনার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ক্ষুদ্র ও মাঝারী পর্যায়ের ব্যবসায়ীদের আয় থেকে দায় শোধ এর ভিত্তিতে পুঁজির যোগানদানসহ নানাবিধ সঞ্চয়, বিনিয়োগ ও উৎপাদনমূখী প্রকল্প গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের মহান লক্ষ্য নিয়ে সমপূর্ণ ব্যতিক্রম ভাবে গড়ে উঠা মার্ভেলাস ফাইন্যান্স এন্ড কমার্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ ইতিমধ্যে সততা নৈতিকতা ও কর্মদক্ষতার যুগান্তকারী উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে।

 

শেয়ার হোল্ডারদের উদ্দেশ্য

আপনি যদি আমাদের প্রতি আস্থাশীল হতে পারেন আপনি যদি বিশ্বাস করতে সক্ষম হন আমরা সম্পূর্ণ ব্যতিক্রমী ভাবে শরীয়াহ্ ভিত্তিক ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হব, তাহলে আপনাকে আমাদের প্রতিষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি শেয়ার হোল্ডার হিসেবে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত বিধায় ইসলামী অর্থনৈতিক নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট অংকের কোন মুনাফার কথা ঘোষণা দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমাদের প্রতিষ্ঠানের সিদ্ধান্তের আলোকে আমরা লাভ লোকসানের ভিত্তিতে শেয়ার হোল্ডারদের মাঝে লভ্যাংশ বন্টন করব-ইনশাল্লাহ।

 

আমাদের বৈশিষ্ট্য:

  • মাইক্রো ক্রেডিটের নামে সুদ ভিত্তিক ব্যবসার বিপরীতে আমাদের কার্যক্রম।
  • শরীয়াহ্ পদ্ধতিতে পরিচালিত ব্যতিক্রমধর্মী আর্থিক প্রতিষ্ঠান।
  • ইসলামী মূল্যবোধের ভিত্তিতে ব্যবসায়ী পলিসি।
  • সর্বস্তরে নৈতিকতা ও স্বচ্ছতা অবলম্বন।
  • সকল ক্ষেত্রে শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ।
  • বেকারত্ব নিরসনে কর্মসংস্থানের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান।
  • দুস্থ ও অসহায় নারী-পুরুষ ও শিশুদের কল্যাণে তহবিল গঠন।
  • সমজাতীয় প্রতিষ্ঠানের মূলধন যোগান।

 

শেয়ার হোল্ডার হোয়ার নিয়মাবলী

১. আঠার বছর বয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোন বাংলাদেশী নাগরিক নিজ নামে মার্ভেলাস ফাইন্যান্স এন্ড কমার্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর শেয়ার হোল্ডার হতে পারবেন। অপ্রাপ্ত বয়স্কগণ ও পিতা/মাতা অভিভাবকগণের নামে শেয়ার হোল্ডার হতে পারবে শেয়ার হোল্ডারদের সঞ্চিত টাকা শুধুমাত্র শেয়ার হোল্ডারকে অথবা শেয়ার হোল্ডারের মৃত্যুর পর তার মনোনীত জীবিত নমিনিকে বা শরীয়াহ্ মোতাবেক প্রদান করা হবে।

২. মার্ভেলাস ফাইন্যান্স এন্ড কমার্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর শেয়ার হোল্ডার হতে হলে ভর্তি ফি ২০০ টাকা প্রদান সাপেক্ষে প্রতিষ্ঠানের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

৩. প্রত্যেক শেয়ার হোল্ডার মাসিক ১,০০০ টাকা হারে আমানত জমা দিবেন।

৪. প্রত্যেক শেয়ার হোল্ডারকে প্রতিমাসের ০১ হতে ১০ তারিখের মধ্যে মাসিক আমানত জমা দিতে হবে ।

৫. যদি কোন শেয়ার হোল্ডার কোন মাসের কিস্তি ১০ তারিখের মধ্যে জমা দিতে ব্যর্থ হন,তবে পরবর্তী মাসের কিস্তির সাথে ২% হারে সার্ভিস চার্জ সহ জমা দিতে পারবেন। পরপর তিন মাস কিস্তি বকেয়া পড়লে তার সদস্য পদ মুলতবী করা হবে। আবেদনের সাথে সার্ভিস চার্জ সহ বকেয়া কিস্তি জমা দিয়ে সদস্য পদ পুনরায় চালু করতে পারবেন।

৬. প্রত্যেক সদস্যকে পাস বই ও জমা রসিদ প্রদান করা হবে। এক্ষেত্রে তিনি এগুলোর যথাযথ সংরক্ষণ করবেন। আমানত জমা দানের সময় পাস বই ও জমা রসিদ সঙ্গে আনবেন।

৭. মার্ভেলাস ফাইন্যান্স এন্ড কমার্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ যেহেতু সুদ ভিত্তিক ব্যবসার সাথে জড়িত নয়,তাই শেয়ার হোল্ডারদের ক্ষতির ঝুঁকিও বহন করতে হবে।

৮. যে কোন শেয়ার হোল্ডার তার শেয়ার প্রত্যাহার করতে চাইলে ১ মাস পূর্বে চেয়ারম্যান বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে।

৯. কোন সদস্য যদি ৫ বৎসর পূর্বেই তার টাকা উত্তোলন করেন তাহলে তিনি লভ্যাংশ পাবেন না। ৫ বৎসর পর শেয়ার অব্যহত না রেখে উত্তোলোন করতে চাইলে ৫ বছরের মোট লভ্যাংশের ১০% সার্ভিস চার্জ হিসেবে কেটে রাখা হবে।

১০. ৫ বছরের পর হইতে শেয়ারহোল্ডারগণ মাসিক ভিত্তিতে লভ্যাংশ পাবেন।

১১. যেকোনো ব্যক্তি ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এককালীন প্রদান করে শেয়ার হোল্ডার হতে পারেন। এক্ষেত্রে তিনি ৬০,০০০ (ষাট হাজার) টাকার শেয়ার সার্টিফিকেট পাবেন।

১২. মার্ভেলাস কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো নিয়মাবলী সংশোধন, পরিবর্তন ও বাতিল করার অধিকার সংরক্ষন করে এবং সদস্যগণ উহা মেনে চলতে বাধ্য থাকবেন।

 

 

মার্ভেলাস ফাইন্যান্স এন্ড কমার্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ কর্তৃক

চলতি প্রকল্পসমূহঃ
  • মার্ভেলাস মডেল টাউন
  • মার্ভেলাস এ্যাপার্টমেন্ট প্রজেক্ট
  • মার্ভেলাস ফাউন্ডেশন

প্রস্তাবিত প্রকল্পসমূহ
  • মার্ভেলাস কনজ্যুমার প্রোডাক্ট
  • মার্ভেলাস মৎস হ্যাচারী প্রকল্প
  • মার্ভেলাস ডেইরী ও পোল্ট্রি প্রকল্প
  • মার্ভেলাস শিক্ষা ও স্বাস্হ্য প্রকল্প
  • মার্ভেলাস শপিং সেন্টার প্রকল্প
  • মার্ভেলাস মিডিয়া প্রজেক্ট