প্রকল্পের অবস্থান

এয়ারপোর্ট ও উত্তরা মডেল টাউন থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে উত্তর খান থানা ও খিলক্ষেত থানায় অবস্থিত ৩০০ ফুট ঢাকা পূর্বাঞ্চল সংযোগ সড়ক সংলগ্ন মনোরম লোকেশনে কোলাহল মুক্ত প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত পরিবেশে প্রকল্পের অবস্থান।

 

প্রকল্পের বৈশিষ্ট্য

  • প্রকল্পের পূর্বদিকে বালু নদী মাঝ দিয়ে ও পশ্চিম পাশে প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত পানি নিষ্কাষনের জন্য ১৫০ প্রশস্ত দুটি সরকারী লেক।
  • টঙ্গী থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত সরকার প্রস্তাবিত ৩০০ ফুট চওড়া রাস্তা ঢাকা শহর রক্ষা বাঁধ প্রকেল্পর উপর দিয়ে চলে গেছে।এতে টঙ্গী ও ডেমরা থেকে প্রকল্পে সহজে যাতায়াত করা সম্ভব হবে।
  • উত্তরা জসীম উদ্দিন রোর্ডের পূর্ব দিকে দক্ষিণ বাজারের উপর দিয়ে প্রকল্পে যেতে সময় লাগে মাত্র ১০ মিনিট।
  • প্রকল্পের অভ্যন্তরীণ রাস্তার ধরন ২৫ ফুট,৪০ ফুট ও ৬০ ফুট প্রশস্ত।
  • এয়ারপোর্ট থেকে ৩০০ ফুট চওড়া সরকারী রাস্তা দিয়ে প্রকল্পে যেতে সময় লাগবে মাত্র ৫ মিনিট।
  • রাজউক মেগাসিটি পূর্বাচল উপশহরের পশ্চিম পার্শ্বে।
  • বেসরকারী আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪ অনুযায়ী প্রকল্পের লে-আউট প্ল্যান প্রস্তুত করা হয়েছে।
  • প্রকল্পটির ভিতরেই থাকছে বিভিন্ন ধরনের নাগরিগ সুবিধা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান যেমন:প্রাইমারী স্কুল,ইংলিশ মিডিয়াম স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়,শিশুদের বিনোদন পার্ক,হাসপাতাল,অত্যাধুনিক শপিংমল,কাঁচা বাজার,রেষ্টুরেন্ট,সরকারী বেসরকারী ব্যংক,বীমা,কমিউনিটি সেন্টার এবং কুরিয়ার সার্ভিস যা আপনার নাগালেই থাকবে।
Localtion Map

 

প্লট ক্রয়ের নিয়মাবলী

  • আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্লট বুকিং।
  • নির্ধারিত ফরমে বুকিং মানিসহ ক্রেতা বা তার প্রতিনিধিকে আবেদন করতে হবে।
  • বুকিং মানি প্লট প্রতি ২০,০০০ টাকা,ডাউন পেমেন্ট কাঠা প্রতি ২০,০০০ টাকা।
  • এককালীন ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড়।
  • কিস্তির ক্ষেত্রে বুকিং এবং ডাউন পেমেন্টের পর অবশিষ্ট মূল্য ৭২ টি কিস্তিতে পরিশোধ করতে হবে।
  • প্রবাসীদের জন্য কিস্তি পরিশোধে বিশেষ সুবিধা।
  • প্রবাসী ক্রেতাগন সমপরিমান পরিবর্তিত মূল্যেয় বৈদিশিক মূদ্রায় টিটি বা ডিডির মাধ্যমে সহজেই কিস্তি পরিশোধ করতে পারবেন।
  • যাবতীয় লেনদেন মার্ভেলাস প্রপার্টিজ এন্ড ডেভেলপমেন্ট লিঃ এর অনুকূলে চেক/টিটি/ডিডি/পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।
  • চেক এর টাকা জমা হোয়ার সাপক্ষে আবেদন অনুমোদিত হবে।
  • স্কুল,কলেজ,মাদ্রাসা,ইউনির্ভাসিটি,ক্লিনিক ধর্মীয় ও সমাজ সেবা মূলক প্রতিষ্ঠানের জন্য প্লট বরাদ্দের ক্ষেত্রে বিশেষ মূল্য সুবিধা।

 

প্রকল্প সম্পর্কিত তথ্য

প্লট সাইজঃ ৩,৫,৬ ও ১০ কাঠা।

ব্লকের বিবরনঃ এ ব্লক,বি ব্লক,সি ব্লক,ডি ব্লক,ই ব্লক ও এফ ব্লক।

কিস্তিঃ ৭২ টি সহজ কিস্তিতে মূল্য পরিশোধযোগ্য।

বিশেষ ছাড়ঃ এককালীন এ নির্ধারিত সময়ের পূর্বে মূল্য পরিশোধে আলোচনা সাপেক্ষে বিশেষ ছাড়।

বিশেষ সুবিধাঃ গ্রুপভিত্তিক প্লট বরাদ্দের সুব্যবস্থা এবং প্রবাসীদের জন্য বিশেষ ক্যাটাগরীতে প্লট সংরক্ষিত।

ফাউনেডশন গঠনঃ প্রকল্পের সামাজিক ও উন্নয়ন মূলক কার্যক্রমের জন্য প্লট মালিকদের সমন্বয়ে ওয়েল ফেয়ার ফাউন্ডেশন গঠিত হবে।

 

প্রকল্পের বিশেষত্য

লেক ও শিশুপার্ক

শিশুদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধাসহ একটি পার্ক এবং লেক থাকবে।

 

শপিং সেন্টার ও কাঁচাবাজার

পৃথক কমার্শিয়াল জোন-এ থাকছে কার পার্কিং এর ব্যবস্থাসহ শীততাপ নিয়ন্ত্রিত বহুতল শপিং সেন্টার ও কাঁচাবাজার।

 

Model Town Architecture

স্বাস্থ্য ও চিকিৎসা

প্রকল্পে থাকছে আন্তজাতিক মানের হাসপাতাল ও ক্লিনিক।

 

মসজিদ ও কবরস্থান

একটি কেন্দ্রীয় মসজিদসহ প্রকল্পের প্রতিটি ব্লকে থাকছে মসজিদ,কবরস্থান ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়।

 

স্কুল কলেজ ও খেলার মাঠ

প্রকল্পের লে-আউট প্ল্যানে ৩ টি প্রাইমারী স্কুল,১ টি হাইস্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় ও ৬টি খেলার মাঠের জন্য ভিন্ন ব্লকে জমি বরাদ্দ রাখা হয়েছে।

 

কমিউনিটি ও বিনোদন কেন্দ্র

স্বয়ং সম্পূর্ণ কমিউনিটি সেন্টারের পাশাপাশি স্বাস্থ্য ও বিনোদনের জন্য এতে রয়েছে হেলথ ক্লাব, জিমনেশিয়াম, লেডিস ক্লাব, থিয়েটার, বিনোদন পার্ক ও সুইমিং পুল।

 

ভূমি উন্নয়ন

প্রতিটি প্লটকে বন্যা মুক্ত স্তর পর্যন্ত ভরাট করে বাড়ী তৈরীর উপযোগী করে গড়ে তোলা হবে।

 

নাগরিক অবকাঠামোগত সুবিধা

নাগরিক সুবিধাদির মধ্যে রয়েছে ডেসকো,তিতাস গ্যাস,বি,টি,সি,এল,ওয়াসা,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পুলিশ ফাড়ি, পেট্রোল পাম্প, সিএনজি, ঈদগাহ, নিরাপত্তা সড়ক অবকাঠামোসহ ভূ-গর্ভস্থ ড্রেনেজ ব্যবস্থা, যার জন্য প্রকল্পের প্রায় অধিকাংম ভূমি বরাদ্দ রয়েছে।তাছাড়া কেন্দ্রীয় বানিজ্যিক ভবনে থাকছে ব্যাংক বীমাসহ অন্যান্য বানিজ্যিক অফিস।

 

প্রকল্পের অন্যান্য পরিকল্পনা

মার্ভেলাস মডেল টাউনে রয়েছে তিন, পাঁচ, ছয়, দশ মোট চারটি ভিন্ন সাইজের প্লট।এছাড়া ও কিছু বানিজ্যিক প্লট ও কমার্শিয়াল জোন।এসব পরিকল্পনার সুবিধায় প্লট গ্রহীতাগন অগ্রাধিকার পাবেন।

 

নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা

সাবর্ক্ষনিক নিরাপত্তা নিশ্চিতকরন ও সহজ যোগাযোগ ব্যবস্থা।

হস্তান্তরের পর প্রকল্প এলাকায় সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রমের জন্য ক্রেতাদের সমন্বয়ে ওয়েল ফেয়ার ফাউন্ডেশন গঠিত হবে।সকল ক্রেতাগন উক্ত সোসাইটির সদস্য হবেন।সোসাইটি সংশিষ্ট ব্যায় নির্বাহের জন্য একটি ওয়েল ফেয়ার ফান্ড থাকবে এবং সোসাইটির সিদ্ধানত মোতাবেক ফান্ডে টাকা দিতে হয়।

প্রাকৃতিক দূর্যোগ,রাজনৈতিক অস্থিরতা, ধর্মঘট এবং সরকারী ও অন্যান্য নিয়ন্ত্রন বহির্ভূত কারনে প্রকল্প উন্নয়ন বিলম্বিত হলে তার জন্য কোম্পানী দায়ী হবেনা।

মার্ভেলাস মডেল টাউন কর্তৃপক্ষের নিয়ন্ত্রন বহির্ভূত কোন কারনে যদি প্রকল্পের অংশ বিশেষ বাতিল বা পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে মার্ভেলাস মডেল টাউন কর্তৃপক্ষ বুকিং মানি এবং প্রদানকৃত কিস্তির অর্থ প্রকল্প বাতিলের ৯০(নব্বই)দিনের মধ্যে ফেরত প্রদান করবে। এই ধরনের পরিস্থিতিতে ক্রেতারা কোন প্রকার ক্ষতিপূরণের দাবীদার হবেন না।

মার্ভেলাস মডেল টাউন কর্তৃপক্ষ ক্রেতার সুবিধার্থে বা অনিবার্য কারনে প্রকল্পের ডিজাইন,বৈশিষ্ট্য এবং লে-আউটের প্রয়োজনীয় পরির্বতন করতে পারবে।

লটারী নয় বুকিংকৃত নির্দিষ্ট প্লটটিই হস্তান্তরের পূর্ণ নিশ্চয়তা থাকছে।

Model Town Plan